Wise, Remitly, TapTap Send, Western Union সহ সবার আজকের রেট আর ফি এক বোর্ডে। অঙ্ক বসান, দেখুন স্বজন কার কাছ থেকে কত টাকা পাবে।
রেট নেওয়া হয়েছে ২৪ অক্টোবর ২০২৬, শুধু দেখানোর জন্য একটি snapshot। সত্যিকারের রেট প্রতি মুহূর্তে বদলায়, তাই পাঠানোর আগে ওই app এ রেটটা একবার মিলিয়ে নিন।
কত পাউন্ড পাঠাবেন লিখুন, bKash না Nagad না ব্যাংক বাছুন।
প্রতিটি app এ স্বজন কত টাকা পাবে, ফি আর সময় সহ, সেরাটা উপরে।
যেটায় বেশি পাবে সেই app এ গিয়ে পাঠান। TakaRate টাকা ধরে না।
আজ রেট পছন্দ না হলে অপেক্ষা করুন। আপনার target রেট লিখে রাখুন, ছাড়ালেই ইমেইলে খবর দেব।
এই MVP তে সাইনআপ শুধু দেখানোর জন্য, ইমেইল পাঠানো এখনো চালু হয়নি।
বৈধ পথে দেশে রেমিট্যান্স এলে বাংলাদেশ সরকার অতিরিক্ত 2.5% যোগ করে দেয়। মানে আপনি যত পাঠান, স্বজন তার সাথে আরও 2.5% বেশি পায়। বোর্ডে toggle টা চালু রাখলে এই প্রণোদনা সহ হিসাব দেখায়।
সব app সব পথে দেয় না। আপনি যে পথ বাছবেন, শুধু সেই পথে যারা দেয় তাদেরই বোর্ড দেখায়। অনেক app এখন সরাসরি bKash আর Nagad wallet এ টাকা পাঠায়, কয়েক মিনিটেই পৌঁছায়।
না, TakaRate কখনো আপনার টাকা ধরে না। আমরা শুধু রেট তুলনা করে দেখাই কোনটা ভালো। টাকা পাঠানো হয় সরাসরি ওই app এ, যারা নিজেরা UK তে অনুমোদিত। আপনি নিরাপদ app এই টাকা দেন।
এই MVP তে রেটগুলো ২৪ অক্টোবর ২০২৬ এর একটি snapshot, সত্যিকারের live feed নয়। তাই পাঠানোর ঠিক আগে ওই app এ রেটটা মিলিয়ে নিন। পরের ধাপে আমরা প্রতিদিনের live রেট আনব।
কেউ আমাদের বোর্ড থেকে কোনো app এ গিয়ে টাকা পাঠালে সেই app আমাদের ছোট একটি কমিশন দেয়। আপনার কোনো বাড়তি খরচ হয় না, রেট একই থাকে। এতেই TakaRate চলে।